গানের কথা — সম্পূর্ণ
এলাহি আলামিন আল্লা বাদশা আলম পানা তুমি।
ডুবায়ে ভাসাইতে পারো,
ভাসায়ে কেনার দেও কারো,
যা ক'বো সে ইহাও তোমারো —
তাইতে তোমায় ডাকি আমি॥
নুহু নামে এক নবীরে
ভাসালে বিষম পাথারে,
আবার তারে মেহের ক'রে
আপনি লাগালে কিনারে,
জাহের আছে ত্রিসংসারে;
আমায় দয়া করে স্বামী॥
নেজাম নামে বাটপাড় সে ত,
পাপেতে ডুবিয়ে রইত,
তার মনে সুমতি দিলে,
দুর্মতি তার গেল চলে,
আউলে নাম খাতায় লিখালে,
জানা গেল এর হমি॥
নবী না মানিল যারা,
মত্তাহেদ কাফের তারা,
সেই মত্তাহেদ দায়মাল হবে,
বিনা হিসাবে দোজকে যাবে,
আবার তারে খালাস দিবে,
জানা গেল এর হমি।
লালন কয়, মোর
কি হয় জানি॥
Every line in English
O God, Lord of the worlds — King and Shelter of the universe are you.
You can drown, and then set afloat;
you can set afloat, and bring someone to shore;
whatever I shall say, even this is yours —
that is why I call upon you.
A prophet named Noah
you set afloat on the terrible waters;
then again, in your mercy,
you yourself brought him to the shore —
this is manifest in the three worlds;
be merciful to me, O Lord.
Nizam, that highway robber,
lay drowned in sin;
you put good thoughts into his mind,
his evil thoughts departed;
you had his name written in the register of saints —
so it became known: such is his state.
Those who did not accept the Prophet
are obstinate unbelievers;
those obstinate ones will be held liable,
will go to hell without reckoning —
and yet you will release them too —
so it became known: such is his state.
Lalon says: as for me —
I know what becomes of me.
সারসংক্ষেপ
আল্লা আলামিন — ডোবানো আর ভাসানো, দুটোই তাঁর হাতে। তিনি নূহ নবীকে বিষম পাথারে ভাসিয়ে আবার নিজে কিনারে লাগিয়েছেন; ডাকাত নিজামকে পাপ থেকে তুলে আউলিয়াদের খাতায় নাম লিখিয়েছেন; এমনকি অবিশ্বাসীদেরও তিনি শেষে খালাস দেবেন। সবার পরিণতি জানা গেল — লালনের নিজেরটা নিয়ে তাঁর শেষ কথাটি রহস্যেই থেকে যায়।
Summary in English
A hymn to God's absolute power to drown and to save: Noah set afloat on the flood and brought to shore by God's own hand, the robber Nizam lifted out of sin into the register of saints, even the obstinate unbelievers finally released. Every fate in the song is declared and known — except, in its broken-off last line, Lalon's own.